Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

স্যানিটারি ন্যাপকিনে ভ্যাট অব্যাহতি

সিনিয়র করেসপন্ডেন্ট
২ জুন ২০২৫ ১৫:২২

ঢাকা: ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে স্যানিটারি ন্যাপকিন, প্যাকেটকৃত তরল দুধ ও বলপয়েন্ট পেনের স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (২ জুন) দুপুর ৩টায় অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করেন। বাজেটে এই প্রস্তাব রয়েছে।

বাজেট বক্তৃতায় বলা হয়েছে ‘স্যানিটারি ন্যাপকিন, প্যাকেটকৃত তরল দুধ ও বলপয়েন্ট পেনের স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি প্রদান করা হয়েছে।’

এদিকে, স্বাধীনতার পর অতীতের সব সরকারের ধারাবাহিকতা ভেঙ্গে এবারই প্রথমবারের মতো বাজেটের আকার কমছে। ২০২৫–২৬ অর্থবছরে বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা, যা চলতি বাজেটের চেয়ে ৭ হাজার কোটি টাকা কম।

বিজ্ঞাপন
সারাবাংলা/ইএইচটি/এমপি