Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রেলের আমূল পরিবর্তন ঘটাতে চাই: বাজেট প্রস্তাবে অর্থ উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
২ জুন ২০২৫ ১৬:০৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: নিরাপদ, আরামদায়ক এবং সাশ্রয়ী হিসেবে রেলের উন্নয়নে আমূল পরিবর্তন দেখতে চায় অন্তর্বর্তী সরকার। সে লক্ষ্যে কাজ করা হচ্ছে।

সোমবার (২ জুন) বিকেল ৩টায় বাজেট প্রস্তাবে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দীন আহমেদ এ কথা বলেন।

তিনি বাজেট প্রস্তাব পেশকালে বলেন, নিরাপদ, আরামদায়ক এবং সাশ্রয়ী হিসেবে রেল পরিবহন বিশ্বব্যাপী অত্যন্ত জনপ্রিয়। তবে বাংলাদেশে এ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি এখনও অর্জন করা সম্ভব হয়নি। আমরা এ অবস্থার আমূল পরিবর্তন ঘটাতে চাই।

এ লক্ষ্যে ৩০ বছর মেয়াদি রেলওয়ে মাস্টার প্ল্যান অনুযায়ী বাংলাদেশে রেলওয়ে ডাবল লাইন ট্র্যাক নির্মাণ, গেজ একীভূতকরণ, আধুনিক সিগন্যালিং সিস্টেমের প্রবর্তন, সমুদ্র বন্দরের সঙ্গে রেল যোগাযোগের উন্নয়ন, আপগ্রেডেড লোকোমোটিভ প্রবর্তন এবং বৈদ্যুতিক ট্র্যাকশন প্রবর্তন ইত্যাদি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ঢাকা হতে ভাঙ্গা হয়ে যশোর পর্যন্ত রেল চলাচল শুরু হয়েছে এবং যমুনা রেলওয়ে সেতুর নির্মাণকাজ শেষে রেল চলাচল শুরু হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/ইউজে/এনজে