Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

১২ কেজি এলপিজির দাম কমেছে ২৮ টাকা

স্টাফ করেসপন্ডেন্ট
২ জুন ২০২৫ ১৬:১০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম ২৮ টাকা কমানো হয়েছে। ফলে ১২ কেজি এলপি সিলিন্ডারের নতুন দাম ১ হাজার ৪০৩ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার সন্ধ্যা থেকে নতুন এই দাম কার্যকর হবে।

সোমবার (২ জুন) নতুন এ মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এ ছাড়া, প্রতি লিটার অটোগ্যাসের দাম ১ টাকা ২৭ পয়সা কমিয়ে ৬৪ টাকা ৩০ পয়সায় নির্ধারণ করা হয়েছে।

এর আগে, মে মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১৯ টাকা কমিয়ে ১ হাজার ৪৩১ টাকা নির্ধারণ করা হয়। এ ছাড়া অটোগ্যাসের মূল্য নির্ধারণ করা হয় ৬৫ টাকা ৫৭ পয়সা। সংস্থাটি প্রতি মাসেই এলপিজির দাম নির্ধারণ করে।

বিজ্ঞাপন

২০২১ সালের এপ্রিল থেকে এলপিজির দাম নির্ধারণ করে আসছে বিইআরসি। এলপিজি তৈরির মূল উপাদান প্রোপেন ও বিউটেন বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। প্রতি মাসে এলপিজির এই দুই উপাদানের মূল্য প্রকাশ করে সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো।

সারাবাংলা/এমএইচ/এইচআই