Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পঞ্চগড়ে কবর খুঁড়ে ৫ কঙ্কাল চুরি


২ জুন ২০২৫ ১৬:০৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চগড়: পঞ্চগড় পৌরসভার কাগজিয়াপাড়া কবরস্থান থেকে কবর খুঁড়ে পাঁচটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। রোববার (১ জুন) দিবাগত রাতে পঞ্চগড় সুগার মিল ট্রেনিং কমপ্লেক্স ও ঈদগাহ মাঠ সংলগ্ন কবরস্থান থেকে কঙ্কাল চুরি হয়।

সোমবার (২ জুন) সকালে তেলিপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল কাদের তার বাবার কবর জিয়ারত করতে গিয়ে কবরগুলো খোঁড়া অবস্থায় দেখতে পান। পরে তিনি বিষয়টি কবরস্থান কমিটি ও স্থানীয়দের জানান। খবর ছড়িয়ে পড়লে কঙ্কাল চুরি হওয়া মৃত ব্যক্তিদের স্বজনসহ অনেকেই কবরস্থানে ছুটে আসেন।

চুরি যাওয়া কঙ্কালগুলোর মধ্যে ছিলেন— ২০২৪ সালে মারা যাওয়া তসিরুল আলম (৭৫), চার বছর আগে মারা যাওয়া রাইয়ান আজমি বিজয় (১৫), দুই বছর আগে মারা যাওয়া হামিদা বেগম (৭০), তোজো (৮০) ও এক বছর আগে মারা যাওয়া আব্দুস সাত্তার (৭০)।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা গোপনে কবরস্থানে প্রবেশ করে পাঁচটি কবর খুঁড়ে কঙ্কাল তুলে নিয়ে যায়। ঘটনাস্থলে একটি কবরের ওপর কালো রঙের একটি লুঙ্গিও পড়ে থাকতে দেখা গেছে, যা সন্দেহজনক বলে মনে করছেন অনেকে।

ভুক্তভোগী পরিবারের দুলাল বলেন, “আমার বাবা ও ভাতিজার কঙ্কাল তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এমন অমানবিক কাজ যারা করেছে, তাদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানাই।”

কাজিয়াপাড়া ঈদগাহ মাঠ ও কবরস্থান কমিটির সহ-সভাপতি হাসিবুল করিম বলেন, “এই কবরস্থানটি পুরোপুরি অরক্ষিত। রাতের বেলায় মাদকসেবী ও সন্দেহভাজন ব্যক্তিদের আনাগোনা থাকে। আগেও পঞ্চগড় জেলায় এমন কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। পুলিশের নজরদারি বাড়ানো এখন খুবই জরুরি।”

পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লা হিল জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। আমরা বিষয়টি তদন্ত করছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

বিজ্ঞাপন

আরো