Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৮০০ গরু নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়েছে দুটি ক্যাটল স্পেশাল ট্রেন

ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ জুন ২০২৫ ০৯:৫৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামালপুর: প্রতি বছরের ন্যায় কোরবানির পশু নিয়ে জামালপুরের ইসলামপুর রেলওয়ে স্টেশন
থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে দুটি ক্যাটল স্পেশাল ট্রেন। ২৫টি করে ওয়াগনে (বগি) ৪০০টি করে মোট ৮০০ গরু নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়েছে দুটি ক্যাটল স্পেশাল ট্রেন।

প্রতি বগিতে ১৬টি করে গরু উঠানো হয়েছে। প্রতিটি গরুর জন্য ভাড়া নির্ধারণ করা হয় মাত্র ৫০০ টাকা।
দুইটি ট্রেন ইসলামপুর বাজার স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

এ বছর ইসলামপুর থেকে ৭৫টি ওয়াগন বুকিং করেছে গরু ব্যবসায়ীরা। প্রতিটি ওয়াগনের ভাড়া ৮ হাজার টাকা করে নির্ধারণ করা হয়েছে। বিকেলে তৃতীয় ট্রেনটি ইসলামপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।

বিজ্ঞাপন

ইসলামপুর রেলওয়ে স্টেশনের মাস্টার শাহীন মিয়া জানান, গত বছরের তুলনায় এ বছর ক্যাটল স্পেশাল ট্রেনের আরও ভালো সাড়া পাওয়া গেছে। এমন পরিবহন ব্যবস্থা চালু রাখতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এদিকে, ভোগান্তি ছাড়া ও কম খরচে ট্রেনে পশু পরিবহনে খুশি ব্যবসায়ী এবং খামারীরা।

সারাবাংলা/এসডব্লিউ