Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কর্মবিরতিতে বিআরবি গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠানের শ্রমিকরা, চলছে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ জুন ২০২৫ ১৪:০৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়া: জেলায় ১০ দফা দাবি আদায়ে কর্মবিরতি পালন করছেন বিআরবি গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান প্লাইউড, পার্টিকেল বোর্ডসহ বিভিন্ন পণ্য উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান এমআরএস মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শ্রমিকেরা। এ সময় গৃহস্থালী রন্ধন পাত্র উৎপাদন প্রতিষ্ঠান কিয়াম মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একাংশ শ্রমিকরাও এ আন্দোলনে অংশ নেয়।

সোমবার (২ জুন) সন্ধ্যা থেকে এমআরএস মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও মঙ্গলবার (৩ জুন) সকাল থেকে কিয়াম মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানা দুইটির প্রধান ফটকে এ কর্মসূচি পালন করছেন তারা।

সকাল থেকে কর্মসূচিতে বিভিন্ন শিফটের কয়েক হাজার শ্রমিক অংশ নেন। তারা ১০ দফা দাবি পেশ করেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত কাজে যোগদান করবেন না বলে ঘোষণা দেন।

বিজ্ঞাপন

দাবিগুলোর মধ্যে রয়েছে শ্রমিকদের বেতন-ভাতা মূল প্রতিষ্ঠান বিআরবি গ্রুপের শ্রমিকদের সঙ্গে সমন্বয় করা, ওভারটাইম বিল দেওয়া, ছুটির ব্যবস্থা ও চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে স্থায়ী নিয়োগ উল্লেখযোগ্য।

এদিকে, কর্মবিরতি চলাকালে শ্রমিকদের হাতে লাঠি-শোঠা নিয়ে উত্তেজিত হতে দেখা যায়। এ সময় শ্রমিকরা তাদের দাবি না মানা হলে আরও কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন।

সারাবাংলা/এসডব্লিউ