Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টাঙ্গাইলে প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ জুন ২০২৫ ১৫:২১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে জর্ডান প্রবাসী বিউটি আক্তারের গাড়িতে ডাকাতির ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ জুন) দুপুরে টাঙ্গাইল জেলা পুলিশের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার মিজানুর রহমান।

গ্রেফতাররা হলেন- বাগেরহাটের আসাদ আলীর ছেলে রোমান, বরিশাল জেলার মৃত আমীর হোসেনের ছেলে সোহাগ, ইয়ার হোসেনের ছেলে আরিফ হোসেন, মৃত ইউসুব জমাদ্দারের ছেলে আব্দুল হাকিম ও পটুয়াখালী জেলার সুবহান সিকদারের ছেলে মিলন সিকদার।

প্রেস কনফারেন্স পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, গত ৩১ মে রাতে জর্ডান প্রবাসী বিউটি আক্তার ও তার পরিবারের সদস্যরা বিমানবন্দর থেকে একটি গাড়ি ভাড়া করে তাদের বাড়ি বগুড়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুরে এলাকায় পৌঁছাইলে একটি হাইস গাড়ি তাদের পথরোধ করে ডাকাতি করে। এ সময় তাদের কাছে থাকা টাকা ও পাঁচটি মোবাইল নিয়ে নেয় তারা। এ সময় পাশে থাকা হাইওয়ে পুলিশের টহল টিম দেখে ডাকাতদল ফাঁকা গুলি ছুঁড়ে ডাকাতির কাজে ব্যবহৃত হাইচ গড়িটি রেখে পালিয়ে যায়। ফাঁকা গুলি করার সময় হাইওয়ে পুলিশের রেকারের হেলপার তুহিন গুলিবিদ্ধ হয়। এরপর ডাকাতের কবলে পড়া ভুক্তভোগীদের মাঝে সম্পা নামে একজন মামলা দায়ের করে মির্জাপুর থানায়।

বিজ্ঞাপন

পুলিশ সুপার বলেন, ‘মামলা হওয়ার পর জেলা গোয়েন্দা টিম ও মির্জাপুর থানার চৌকস টিম গতকাল রাতে অভিযান চালিয়ে ঢাকা জেলার সাভার থেকে চারজন ও মিরপুর থেকে একজনকে গ্রেফতার করতে সক্ষম হই আমরা। এছাড়া লুন্ঠিত তিনটি মোবাইল,নগদ ১৩.৫০০ টাকা করা হয়। এছাড়া ডাকাত কাজে ব্যবহৃত মাইক্রোবাস,চাপাতী,চাকু,লাঠি ও মোবাইল জব্দ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আদিবুর রহমানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

সারাবাংলা/এসডব্লিউ