Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ছাদে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট
৩ জুন ২০২৫ ১৫:৩১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ছাদে থাকা স্টোররুমে আগুন লেগেছে। তবে তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে আনেন কোর্ট স্টাফরা।

মঙ্গলবার (৩ জুন) বেলা ১১টায় মূল ভবনের তৃতীয় তলায় ছাদে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন, ছাদের স্টোররুমে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই স্টাফদের তৎপরতায় ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুন নিয়ন্ত্রণ আনা হয়। ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছান। পরে তারা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।

তিনি বলেন, আগুনে স্টোররুমে থাকা কিছু প্লাস্টিক পণ্য পুড়ে গেছে। তবে মামলা সংশ্লিষ্ট নথিপত্র বা দাফতরিক কোনো কাগজপত্র ছিল না।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরএম/এসআর
বিজ্ঞাপন

আরো