Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদসহ ২০ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

স্টাফ করেসপন্ডেন্ট
৩ জুন ২০২৫ ১৭:৩৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন, সাংবাদিক মুন্নী সাহা, নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদসহ ২০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩ জুন) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন বিচারক।

নিষেধাজ্ঞা পাওয়া অন্যরা হলেন- সাবেক মন্ত্রী ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম, তার স্ত্রী হাসু ইসলাম, তাদের সন্তান ধানাদ ইসলাম দীপ্ত, ফারাহ ইসলাম প্রভা ও শামা ইসলাম, ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী, যশোর-৬ আসনের সাবেক এমপি মো. শাহীন চাকলাদার, সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী সৈয়দা মোনালিসা ইসলাম, সাংবাদিক মুন্নী সাহার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি মো. কবির হোসেন, আপেল রানী সাহা, তপন কুমার সাহা ও প্রণব কুমার সাহা অপু, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্মকর্তা ও এস আলমের গ্রুপের ঘনিষ্ঠ সৈয়দ ওয়াসেক মো. আলী, মো. আলমগীর হোসেন, মোহাম্মদ মোস্তফা খায়ের, আব্দুল আজিজ এবং মো. মাসুদুর রহমান শাহ।

বিজ্ঞাপন

আদালত সূত্র জানায়, আসামিদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনসহ বিদেশে অর্থপাচারের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। এজন্য সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে দুর্নীতি সাতটি আবেদনে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে দুদক। আবেদনের ওপর শুনানি শেষে তা মঞ্জুর করেন আদালত।

সারাবাংলা/আরএম/ইআ
বিজ্ঞাপন

আরো