Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে ডাকাতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জুন ২০২৫ ১২:৫০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নে এক সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা নগদ ১ লাখ ৭০ হাজার টাকা ও ৫ ভরি সোনা লুট করে নিয়ে যায়।

মঙ্গলবার (৩ জুন) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের নতুন বড় বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, রাত ৩টার দিকে সৌদি প্রবাসী আব্দুল বাতেনের বাড়ির বিল্ডিংয়ের দরজার লক ভেঙে ৮-১০ জন মুখোশধারী ডাকাত ঘরে প্রবেশ করে। তারা কাছে বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র ছিল। একপর্যায়ে ডাকাত দল পরিবারের সদস্যদের মুঠোফোন বন্ধ করে খাটের নিচে ফেলে দেয়। এরপর তাদের অস্ত্রের মুখে জিম্মি করে করে নগদ ১ লাখ ৭০ হাজার টাকা ও ৫ ভরি সোনা লুট করে নিয়ে যায়।

বিজ্ঞাপন

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতি প্রতিরোধে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। তারপরও মাঝে মধ্যে বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ঘটছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে

সারাবাংলা/এমপি