Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এক সপ্তাহ পর চালু চক্ষুবিজ্ঞান হাসপাতাল

স্টাফ করেসপন্ডেন্ট
৪ জুন ২০২৫ ১৪:৩১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: অবশেষে এক সপ্তাহ পর খুলেছে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল। তবে হাসপাতালটিতে পুরোপুরি চিকিৎসাসেবা এখনো ফিরেনি, শুধু জরুরি বিভাগের কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (৪ জুন) সকালে অপারেশন ও অন্যান্য সেবা কার্যক্রম বন্ধ রেখেই জরুরি বিভাগের মাধ্যমে হাসপাতালটি খুললেও এখনো সব চিকিৎসক ও কর্মচারীরা কাজে যোগদান করেননি।

হাসপাতালটির ভারপ্রাপ্ত পরিচালক ডা. জানে আলম বলেন, আজ সকাল থেকে জরুরি বিভাগ খোলা হয়েছে। যারা চিকিৎসার জন্য আসছে, তারা চিকিৎসা পাচ্ছে। তবে রোগীর তেমন চাপ নেই। বহির্বিভাগেও চিকিৎসা বন্ধ।

তিনি বলেন, জরুরি বিভাগ পরিচালনার জন্য যে জনবল দরকার, সেই জনবল এসেছে। সামনে ঈদের ছুটি, তাই সবাই এখনই যোগদান করেনি, কেউ কেউ ছুটিতে রয়েছেন।

বিজ্ঞাপন

এর আগে, গত ২৮ মে হাসপাতালটির কর্মচারীদের সঙ্গে জুলাইয়ে আহত রোগীদের মারামারির ঘটনা ঘটে। এদিন নিরাপত্তার অজুহাতে হাসপাতালের সব চিকিৎসক-কর্মচারী হাসপাতাল ছেড়ে চলে যান। এরপর থেকে সব ধরনের চিকিৎসা বন্ধ থাকে হাসপাতালটিতে। দূর-দূরান্ত থেকে আসা রোগীদের প্রধান ফটক থেকে ফিরে যেতে হয়েছে। এমনকি ভর্তি রোগীরাও একে একে চলে গেছেন।

সারাবাংলা/এমএইচ/এনজে