Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘শেখ মুজিবসহ মুক্তিযুদ্ধের নেতাদের সার্টিফিকেট বাতিল—একটা ফেইক নিউজ’

স্টাফ করেসপন্ডেন্ট
৪ জুন ২০২৫ ১৪:৩৪

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী

ঢাকা: সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু অনির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া একটি খবর—যেখানে দাবি করা হয়েছে, ‘শেখ মুজিবুর রহমানসহ মুক্তিযুদ্ধের শীর্ষ নেতাদের সার্টিফিকেট বাতিল করা হয়েছে’—এই সংবাদের প্রতিবাদ জানিয়েছেন খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা ও অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

বুধবার (৪ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি। পোস্টে তিনি অধ্যাদেশের একটি স্ক্রিনশটও যোগ করেন।

তিনি বলেছেন, শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমেদসহ মুক্তিযুদ্ধের নেতাদের মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বাতিল হয়েছে বলে যেসব খবর প্রচারিত হয়েছে, তা সত্য নয়।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমেদসহ মুক্তিযুদ্ধের নেতাদের মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বাতিল—একটা ফেইক নিউজ।’

তিনি আরও বলেন, ‘নতুন অধ্যাদেশে মুজিবনগর সরকারের সব সদস্যকে মুক্তিযোদ্ধার স্পষ্ট স্বীকৃতি দেওয়া আছে। মুজিবনগর সরকারের কোনো সদস্যের মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বাতিল হয়ে গেছে এটা যে ফেইক নিউজ, তার প্রমাণ হিসাবে অধ্যাদেশের স্ক্রিনশট দেওয়া হলো।’

সারাবাংলা/এফএন/এমপি