Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শেখ হাসিনার মিডিয়া সন্ত্রাস সবার ওপরই চেপে বসবে: হাসনাত

স্টাফ করেসপন্ডেন্ট
৪ জুন ২০২৫ ১৪:৫৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, হাসিনার মিডিয়া সন্ত্রাস সবার ওপরই চেপে বসবে—আজ আমার ওপর, কাল আপনার ওপর।

পোস্টটিতে তিনি আরও লেখেন, ‘অথচ এই সাংবাদিকরাই যদি ৫ই আগস্ট না হতো, জুলাই অভ্যুত্থান ব্যর্থ হতো, তাহলে তার পেছনে নিজেদের ভূমিকাকে সাহসী সাংবাদিকতা দাবী করে হাসিনার কদমবুচি করতে করতে পুরস্কার নিতে ছুটে যেতো।’

বুধবার (৪ জুন) দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন ।

হাসনাত আব্দুল্লাহর এই মন্তব্য ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই পোস্টটিকে একটি সাহসী অবস্থান হিসেবে দেখছেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এফএন/এমপি