Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হাতিয়ায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৪ জুন ২০২৫ ১৫:১৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালী: জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া থেকে অজ্ঞাত (৪০) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিক ওই যুবকের নাম ঠিকানা জানা যায়নি।

বুধবার (৪ জুন) দুপুরের দিকে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রহমত বাজার পর্যটন কেন্দ্র এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে নলচিরা নৌ-পুলিশ।

স্থানীয় বাসিন্দা আক্তার মেম্বার জানান, বুধবার দুপুরে জোয়ারের পানিতে বুড়িরচর ইউনিয়নের মেঘনা নদী সংলগ্ন রহমত বাজার পর্যটন কেন্দ্র এলাকায় জোয়ারের পানির সঙ্গে মরদেহটি ভেসে আসে। এক পর্যায়ে মরদেহ সেখানে গোল গাছের সঙ্গে আটকা পড়ে। জোয়ারের পানি নেমে গেলে দুপুর ১টার দিকে স্থানীয়রা মরদেহটি দেখতে পায়। পরে পুলিশে খবর দেয়।

বিজ্ঞাপন

মৃত যুবকটির বয়স আনুমানিক ৪০-৪২ বছর হবে। তার গায়ে কালো টি-শার্ট রয়েছে। তার পরনে কোন প্যান্ট ছিল না। মরদেহটি ফুলে গেছে ও পচন ধরেছে। চেহারা ভালোভাবে বোঝা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, মরদেহটি কয়েকদিন আগের হবে।

এ বিষয়ে হাতিয়া নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মাসুদ ফয়সাল বলেন, ‘স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। মরদেহটি কার বা কোথা থেকে ভেসে এসেছে তা এখনো জানা যায়নি। পুলিশ মরদেহ উদ্ধার ও যুবকের পরিচয় শনাক্তের কাজ করছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’

সারাবাংলা/এসডব্লিউ