Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘অতিরিক্ত ভাড়া নিলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানালেই তাৎক্ষণিক ব্যবস্থা’

স্টাফ করেসপন্ডেন্ট
৪ জুন ২০২৫ ১৬:৫৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ঈদযাত্রায় যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ থাকলে যাত্রীরা মালিক, শ্রমিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জানাবেন। আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব।

বুধবার (৪ জুন) রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, ‘গতবারের ভাড়ার সঙ্গে এবারের ভাড়ার রেট একই আছে। এখানে চার্টে যে রেট আছে সেই রেটেই ভাড়া নেওয়া হচ্ছে। কেউ যেন ভাড়া বেশি না নেয় সেজন্য মালিক এবং শ্রমিক পক্ষ সবাই খুব সতর্ক আছে। ঈদযাত্রায় যানবাহনে অতিরিক্ত যাত্রী নেওয়া যাবে না।’

বিজ্ঞাপন

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘ঈদযাত্রা নিরাপদ এবং নির্বিঘ্ন করার জন্য আমাদের সরকারের পক্ষ থেকে যা যা করা প্রয়োজন আমরা সব উদ্যোগ নিয়েছি। এবারের ঈদযাত্রাও নির্বিঘ্ন হবে বলে আশা করছি।’

ঈদযাত্রায় সড়কে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পুলিশসহ সব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সচেতন আছে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

সারাবাংলা/এমএইচ/এমপি