Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

২০ শতাংশ শিল্প কারখানায় এখনো বোনাস হয়নি

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ জুন ২০২৫ ১৭:৩৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: পোশাকসহ দেশের ৯ হাজার ৬৮৩ টি শিল্প কারখানার মধ্যে এখনো বোনাস হয়নি এক হাজার ৯৯৯টিতে। অর্থাৎ দেশের ২০ দশমিক ৬৪ শতাংশ শিল্প কারখানায় এখনো বোনাস হয়নি।

বুধবার (৪ জুন) বিকেলে শিল্প পুলিশের সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

শিল্প পুলিশের তথ্যমতে, বিজিএমইএ’র ১৫৪৭ টি কারখানার মধ্যে বোনাস হয়েছে ১২৬৮টিতে। এখনো বোনাস হয়নি ২৯৭টিতে। অর্থাৎ বিজিএমইএর ১৮ শতাংশ কারখানায় এখনো বোনাস হয়নি। বিকেএমইএ’র ৫৮০ টি কারখানার মধ্যে বোনাস হয়েছে ৪৫০ টিতে৷ বোনাস হয়নি ১৩০ টিতে। অর্থাৎ বিকেএমইএর সাড়ে ২২ শতাংশ কারখানায় এখনো বোনাস হয়নি। বিটিএমএর ৩৩০টি কারখানার মধ্যে বোনাস হয়েছে ২৪৯টিতে, বোনাস হয়নি ৮১ টিতে। বিটিএমএ’র ২৪ শতাংশ কারখানায় বোনাস হয়নি। বেপজার ৪৩১টি কারখানার মধ্যে ৪২৪ টিতে বোনাস হয়েছে, বোনাস হয়নি ৭টিতে। বোনাস না হওয়ার হার ১ দশমিক ৬২ শতাংশ। পাটকলের ৮৬টিতে বোনাস পরিশোধ হয়েছে ৬০টিতে, বোনাস হয়নি ২৬টিতে। পাটকলে বোনাস না হওয়ার ৩০ শতাংশ। অন্যান্য শিল্প কারখানার মধ্যে ৬ হাজার ৭০৯টি কারখানার মধ্যে ৫ হাজার ২৩৩ টিতে বোনাস হয়েছে, বোনাস হয়নি ১ হাজার ৪৭৬টিতে। অর্থাৎ অন্যান্য শিল্প কারখানার মধ্যে ২২ শতাংশ কারখানায় বোনাস হয়নি।

বিজ্ঞাপন

এদিকে দেশের ৪ শতাংশেরও কম কারখানায় মে মাসের বেতন হয়েছে।

সারাবাংলা/ইএইচটি/ইআ