Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শরীয়তপুরে যুবদল নেতার বাড়ির সামনে বোমা বিস্ফোরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জুন ২০২৫ ১৭:৫১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শরীয়তপুর: জেলায় যুবদল নেতা রুহুল আমিন বেপারীর বাড়ির প্রধান ফটকে ককটেল (হাতবোমা) নিক্ষেপ ও বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩ জুন) রাতে শরীয়তপুর পৌরসভা ৮ নম্বর ওয়ার্ডের স্বর্ণঘোষ এলাকায় এ ঘটনা ঘটে।

রুহুল আমিন বেপারী সদর উপজেলা যুবদলের সভাপতি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রুহুল আমিন দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতি করে আসছেন। রাতে একদল দুর্বৃত্ত তার বাড়ির প্রধান ফটকের সামনে দুইটি ককটেল নিক্ষেপ করে ও বিস্ফোরণ করে পালিয়ে যায়।

সিসি টিভি ফুটেজে দেখা যায়, ৫ সেকেন্ডের ব্যাবধানে দুই ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ সময় ঘটনাস্থল সাদা ধোয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এদিকে বোমা বিস্ফোরণের শব্দে বাড়ির লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

রুহুল আমিন বেপারী বলেন, ‘গত রাতে কে বা কারা যেন আমার বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনার পর আমার স্ত্রী ও তিন মেয়ে নিয়ে বেশ আতঙ্কে আছি। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

তিনি বলেন, ‘মঙ্গলবার শরীয়তপুরে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। এতে এক পক্ষ এই কমিটির বিরোধিতা করে। আমি কমিটির পক্ষে থাকায় বিপক্ষ দল আমার বাড়ির প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ ঘটাতে পারে বলে ধারণা করছি।’

পালং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। সেখান থেকে বিস্ফোরিত ককটেলের আলামত উদ্ধার করা হয়। অভিযোগের ভিত্তিতে এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এইচআই