Wednesday 28 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এএফসি বাছাইপর্বে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টাইটেল স্পন্সর টেকনো

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ জুন ২০২৫ ২৩:৩৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: আগামী ১০ জুন ঢাকায় অবস্থিত জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান বাছাইপর্বের বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই ম্যাচের অফিসিয়াল টাইটেল স্পন্সর হিসেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর সঙ্গে অংশীদারিত্ব করেছে গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড টেকনো। বুধবার (৪ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে টেকনো এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এদেশের অন্যতম জনপ্রিয় খেলা ফুটবল। ফুটবলের উন্নয়নে অব্যাহত প্রচেষ্টাকে সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ টেকনো। এই অংশীদারিত্ব সেই প্রতিশ্রুতির প্রতিফলন এবং এই ব্র্যান্ডের ‘স্টপ অ্যাট নাথিং’ ফিলোসফির সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ।

বিজ্ঞাপন

২০১৬ সালে ম্যানচেস্টার সিটি এফসি’র সাথে অংশীদারিত্বের মাধ্যমে ফুটবলের সঙ্গে টেকনোর পথচলা শুরু হয়। এই পদক্ষেপ এই ব্র্যান্ডের যাত্রায় একটি বড় মাইলফলক, কারণ এভাবেই ফুটবল ফ্যানদের সাথে নতুন সম্পর্কের সূচনা হয় এই ব্র্যান্ডের। এরপর টেকনো বিভিন্ন টুর্নামেন্টে নিজেদের সম্পৃক্ত করেছে। টেকনো ‘টোটালএনার্জিস সিএএফ আফ্রিকা কাপ অব নেশনস কোট ডি’আইভরি ২০২৩’ এর এক্সক্লুসিভ স্মার্টফোন পার্টনার ছিল।

এছাড়া, বর্তমানে টেকনো ২০২৪-২০২৫ মৌসুমের জন্য এএফসি ক্লাব প্রতিযোগিতার অফিসিয়াল গ্লোবাল সাপোর্টার হওয়ার পাশাপাশি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিট, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এবং এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগের সঙ্গে যুক্ত রয়েছে।

বাংলাদেশেও টেকনো বহুদিন ধরে ফুটবল সংশ্লিষ্ট উদ্যোগ সমর্থন করে আসছে। বিশেষ করে, ২০১৯ সালে অনুষ্ঠিত বিএফএফ অনূর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপের স্পনসর ছিল টেকনো; এই আয়োজনে সারাদেশ থেকে প্রায় ৯ হাজার তরুণ খেলোয়াড় অংশগ্রহণ করে। কিছুদিন পর সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশের জাতীয় দল।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম