Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘এনসিপি ও জামায়াত ষড়যন্ত্রমূলক দুর্বিসন্ধি করে ডিসেম্বরে নির্বাচন চাচ্ছে না’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জুন ২০২৫ ১৭:২৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহ: ময়মনসিংহ ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, ‘বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল ডিসেম্বরে জাতীয় নির্বাচন চেয়েছেন এবং যৌক্তিকভাবে চেয়েছে। সেটি না হওয়ার কোনো কারণ নেই। এনসিপি ও জামায়াত ষড়যন্ত্রমূলক দুর্বিসন্ধি থেকে ডিসেম্বরে নির্বাচন চাচ্ছে না।’

রোববার (৮ জুন) বিকেলে নগরীর নতুন বাজার বিএনপির দলীয় কার্যালয়ে দক্ষিণ জেলা ছাত্রদলের কার্যালয় উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘৫ আগস্ট এরপর থেকে যারা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন তাদের কাজ খুবই ধীরগতির ছিল। শেখ হাসিনার বিচার থেকে শুরু করে ছাত্রলীগের বিষয়ে তাদের ব্যাপক উদাসীনতা রয়েছে। তাদের এই ধীরগতির কাজে অবশ্যই কোনো কারণ ও ষড়যন্ত্র রয়েছে। সে কারণে তারা পবিত্র রমজান মাসে এ দেশে নির্বাচনের প্রচারণার সময় দিবে। এ ধরনের উদ্ভট চিন্তা কাদের মাথা থেকে আসে।’

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ও মহানগর ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসডব্লিউ