ঢাকা: দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টা আরও পাঁচজন আক্রান্ত হয়েছেন। তবে এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।
সোমবার (৯ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় পাঁচজন আক্রান্ত হয়েছেন। গতকাল ও আজকের ব্যবধানে শনাক্ত বেড়েছে প্রায় ৬৭ শতাংশ। এ নিয়ে দেশে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৭৪৭ জনে।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ছয়জন। ফলে এ সংখ্যা ২০ লাখ ১৯ হাজার ৩৭৩ জনে দাঁড়িয়েছে। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৫ শতাংশ। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২ দশমিক ২০ শতাংশ।
উল্লেখ্য, ২০২০ সালের ৮মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।