Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৪ দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের উদ্দেশে ড. মুহাম্মদ ইউনূস

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ জুন ২০২৫ ২০:০৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের উদ্দেশে দেশ ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় তাকে বহনকারী বিমান ঢাকা ত্যাগ করেন। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, এই সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি রাজা চার্লসের হাত থেকে গ্রহণ করবেন ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আবদুল মোমেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/জিএস/এসডব্লিউ