Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

লন্ডনে ব্যস্ত সময় পার করছেন ড. মুহাম্মদ ইউনূস

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ জুন ২০২৫ ১৮:৫৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: যুক্তরাজ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার চার দিনব্যাপী সফরের প্রথমদিনে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন।

সাক্ষাৎ করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (১০ জুন) যুক্তরাজ্যের স্থানীয় সময় দুপুর ১২টায় এয়ারবাসের সঙ্গে বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টা। দুপুর সাড়ে ১২টায় মেনজিস অ্যাভিয়েশনের সঙ্গে বৈঠকে বসেন তিনি। এদিন দুপুর ২টায় অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের সঙ্গে বৈঠক এবং বিকেল ৫টায় কমনওয়েলথের সেক্রেটারি জেনারেল প্যাট্রিসিয়া জ্যানেট স্কটল্যান্ডের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ড. ইউনূস। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

বিজ্ঞাপন

এর আগে মঙ্গলবার (১০ জুন) লন্ডনের স্থানীয় সময় সকাল ৭টা ৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেন প্রধান উপদেষ্টা। এর আগে সোমবার (৯ জুন) রাত সাড়ে ৭টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের ফ্লাইটযোগে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওয়ানা হন তিনি।

সারাবাংলা/জিএস/এনজে