Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুমিল্লায় অশ্লীল ভিডিও বিক্রির অভিযোগে আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ জুন ২০২৫ ২২:৩০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লা: কুমিল্লা মহানগরীর রেলস্টেশন সংলগ্ন এলাকায় কয়েকটি টেলিকম দোকানে অভিযান চালিয়ে অবৈধ অশ্লীল ভিডিও কন্টেন্ট বিক্রির অভিযোগে দুইজনকে আটক করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যায় তাদের আটক করা হয়।

আটকরা হলেন- কুমিল্লা নগরীর রেইসকোর্স এলাকার আব্দুর রশিদের ছেলে এম আর টেলিকমের মালিক জহিরুল ইসলাম (৩৬) ও পশ্চিম রেইসকোর্স এলাকার মো. আব্দুর রশিদের ছেলে মা টেলিকমের মালিক জাকির হোসেন (৪৫)।

অভিযানে তাদের দোকান থেকে পর্নোগ্রাফি ভিডিও সংরক্ষিত বিভিন্ন ডিভাইস উদ্ধার করা হয়। জব্দকৃত দ্রব্যাদির মধ্যে রয়েছে ২টি হার্ডডিস্ক, ৩টি পেনড্রাইভ, ৬টি মেমোরি কার্ড ও একটি কার্ড রিডার।

বিজ্ঞাপন

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থার জন্য স্থানীয় থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত আলামতও পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলাম বলেন, আটকদের যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।

সারাবাংলা/এসআর