Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল তরুণের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ জুন ২০২৫ ১৮:৫৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইল: টাঙ্গাইলের বাসাইলে বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে পানিতে ডুবে জাহিদুল ইসলাম (১৭) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।বুধবার (১১ জুন) বিকেলে উপজেলার পিকনিক স্পট বাসুলিয়ায় চাপড়া বিলে এই দুর্ঘটনা ঘটে।

নিহত জাহিদুল মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দিঘুলিয়া ইউনিয়নের ভৌয়া গ্রামের জবু মিয়ার ছেলে। সে মোটরসাইকেল মেরামতের কাজ করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা জাহিদুল, ইমন, রাব্বি, সামিউল ও ফরিদসহ সাত বন্ধু মিলে তিনটি মোটরসাইকেলে বাসুলিয়ায় বেড়াতে আসেন। দুপুরে তারা বাসুলিয়ায় একটি ইঞ্জিনচালিত নৌকা ভাড়া নিয়ে বিলের মাঝখানে থাকা হিজল গাছের পাশে গিয়ে গোসলে নামে। গোসল শেষে ফেরার পথে জাহিদুল নৌকা থেকে লাফ দিলে পানিতে ডুবে যায়। এ সময় তার সঙ্গে থাকা বন্ধুরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাহিদ খান সোহাগ বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

বাসাইল থানার (এসআই) ফরিদ আহমেদ বলেন, নিহতের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। পরিবারের লোকজন আসলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

আরো