Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিরাজগ‌ঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু, অডিট কমিটির ৩ সদস্য থানায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ অক্টোবর ২০২৬ ১২:১৪

মরদেহ। প্রতীকী ছবি।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জে কীটনাশকযুক্ত গ্যাস ট্যাবলেট সেবনের পর মো. আব্দুস সালাম (৫০) নামে গ্রামীণ ব্যাংকের এক শাখা ব্যবস্থাপকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) দিবাগত রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ব্যাংকের অডিট কমিটির তিন সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে পুলিশ।

নিহত আব্দুস সালাম পাবনার ঈশ্বরদী উপজেলার বাসিন্দা। তিনি রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছী এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। স্ত্রী ও দুই সন্তান নিয়ে তিনি ওই এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

বিজ্ঞাপন

স্থানীয় ও ব্যাংক সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে নিমগাছী শাখায় অডিট কার্যক্রম চলছিল। এর মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় আব্দুস সালাম অতিমাত্রায় কীটনাশকযুক্ত দু’টি গ্যাস ট্যাবলেট সেবন করেন। পরে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সহকর্মী শফিকুল ইসলাম জানান, অডিট চলাকালে আব্দুস সালামকে উদ্বিগ্ন ও হতাশ দেখা যাচ্ছিল। একপর্যায়ে তিনি বলেন, ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না। আমি মারা যাব।’

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, ‘ঘটনার পর অডিট কমিটির তিন সদস্যকে থানায় আনা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর