Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টাঙ্গাইলে নদীতে গোসল করতে নেমে বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ জুন ২০২৫ ১৯:৩৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইল: টাঙ্গাইলের গোপালপুরে মামার বাড়িতে বিয়ের দাওয়াত খেতে এসে নদীতে গোসলে নেমে পানিতে ডুবে মোস্তফা শাহারিয়াল নেহাল (২২) নামে এক ব্রাক বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার (১১ জুন) দুপুরে দমকল বাহিনীর কর্মীরা পৌরশহরের হাটবৈরাণ কুমারপাড়া চিতাঘাট সংলগ্ন বৈরাণ নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।

নেহাল ভূঞাপুর উপজেলার নলুয়া গ্রামে বাসিন্দা ঢাকা ওয়াশায় কর্মরত আ. লতিফের ছোট ছেলে এবং ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি ঢাকার রামপুরায় বসবাস করতেন।

জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে বুধবার সকালে গোপালপুরে মামা আলী আকবরের বাড়ী মামাতো বোনের বিয়ের দাওয়াত খেতে আসে নেহাল। তার মামাত ভাই জিসানের সাথে দুপুরে সে নদীতে গোসল করতে নামে। পরে নদীতে সাঁতার কাটতে নেমে দু’জনেই নিখোঁজ হয়। প্রথমে স্থানীয়রা নদীতে নেমে অনেক খোঁজাখুঁজির পর সিজানকে জীবিত উদ্ধার করে। পরে দমকলবাহিনীর কর্মীরা এসে নেহালকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

গোপালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মামুন ভূঞা জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো