Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হজে গিয়ে ২২ বাংলাদেশির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১১ জুন ২০২৫ ২০:১৬

পবিত্র কাবা শরীফ। ছবি: সংগৃহীত

ঢাকা: পবিত্র হজ পালন করতে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত ২২ বাংলাদেশি মারা গেছেন। এদের মধ্যে ২০ জন পুরুষ ও দুইজন নারী।

বুধবার (১১ জুন) ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের মৃত্যু সংবাদে এসব তথ্য নিশ্চিত করেছেন। যারা মারা গেছেন তাদের মধ্যে মক্কায় মৃত্যু হয়েছে ১৪ জনের, মদিনায় সাতজন ও আরাফায় একজন। সর্বশেষ মঙ্গলবার (১০ জুন) মারা যান সিরাজগঞ্জের উল্লাপাড়ার গোলাম মোস্তফা (৫৮)।

জানা গেছে, এ বছর হজে গিয়ে গত ২৯ এপ্রিল প্রথম মারা যান রাজবাড়ীর পাংশার মো. খলিলুর রহমান (৭০)। এরপর ২ মে মারা যান কিশোরগঞ্জের বাজিতপুরের মো. ফরিদুজ্জামান (৫৭), ৫ মে মারা যান পঞ্চগড় সদরের আল হামিদা বানু (৫৮), ৭ মে মারা যান ঢাকার মোহাম্মদপুরের মো. শাহজাহান কবির (৬০) এবং ৯ মে মারা যান জামালপুরের বকশিগঞ্জের হাফেজ উদ্দিন (৭৩), ১০ মে মারা যান নীলফামারী সদরের বয়েজ উদ্দিন (৭২), ১৪ মে মারা যান চট্টগ্রামের সন্দ্বীপের মো. অহিদুর রহমান (৭২), ১৭ মে মারা যান গাজীপুর সদরের মো. জয়নাল হোসেন (৬১) এবং ১৯ মে মারা যান চাঁদপুরের মতলবের আ. হান্নান মোল্লা (৬৩) ও ২৪ মে রংপুরের পীরগঞ্জের মো. সাহেব উদ্দিন।

বিজ্ঞাপন

এ ছাড়া ২৫ মে মারা গেছেন চাঁদপুরের কচুয়ার বশির হোসাইন (৭৪), ২৭ মে মারা যান চাঁদপুরের ফরিদগঞ্জের শাহাদাত হোসেন, ২৯ মে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মো. মোস্তাফিজুর রহমান(৫৩), একই দিন মাদারীপুর সদরের মোজলেম হাওলাদার (৬৩), গাজীপুরের টঙ্গীর পূর্ব থানার আবুল কালাম আজাদ (৬২), গত ১ জুন মারা যান, গাজীপুরের পুবাইলের মো. মফিজ উদ্দিন দেওয়ান (৬০) ও নীলফামারীর সৈয়দপুরের মো. জাহিদুল ইসলাম (৫৯), ৫ জুন মারা যান ঢাকার কেরানীগঞ্জের মনোয়ারা বেগম মুনিয়া, ৬ জুন খুলনার বটিয়াঘাটা এলাকার শেখ মো. ইমারুল ইসলাম, ৭ জুন নোয়াখালীর সোনাইমুড়ির মো. মুজিব উল্যা ও ৯ জুন মারা যান গাইবান্ধার সাদুল্লাপুরের এ টি এম খায়রুল বাসার মন্ডল।

এ ছাড়া বর্তমানে সৌদি সরকারি হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন ১৯০ জন হজযাত্রী। ভর্তি আছেন ২১ জন।

এদিকে, গত ৫ জুন হজের মূল আনুষ্ঠানিকতা শেষ হয়। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে মঙ্গলবার। এদিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ৪১৯ জন হাজি দেশে ফেরেন। এছাড়া সৌদি এয়ারলাইন্সের চারটি ফ্লাইটে এক হাজার ৫৫৭ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ছয়টি ফ্লাইটে ২ হাজার ৪৩২ জন হাজি দেশে ফিরেছেন। ফিরতি ফ্লাইট শেষ হবে ১০ জুলাই।

উল্লেখ্য, এবার বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা ছিল ৮৭ হাজার ১৫৭ জন। সৌদি যাওয়ার হজ ফ্লাইট শুরু হয় ২৯ এপ্রিল, শেষ হয় ৩১ মে।

সারাবাংলা/এনএল/এমপি
বিজ্ঞাপন

আরো