Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চুয়াডাঙ্গায় সীমান্তে বিএসএফ ২৬ বাংলাদেশিকে হস্তান্তর করেছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ জুন ২০২৫ ০৮:২৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গা: অবৈধভাবে ভারতে বসবাসকারী ২৬ জন পুরুষ-নারী ও শিশুকে বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি’র কাছে হস্তান্তর করেছে। হস্তান্তরিতরা কুড়িগ্রাম ও জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানের বাসিন্দা।

বুধবার (১১ জুন) দুপুর দেড়টায় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্তের শূন্যরেখায় হস্তান্তর শেষ করে বিএসএফ। হস্তান্তরিত ২৬ জনকে বিজিবি এদিন সন্ধ্যার পর জীবননগর থানায় হস্তান্তর করেছে। এরমধ্যে ১৩ জন শিশু, ৬ জন নারী ও ৭ জন পুরুষ রয়েছে।

বুধবার (১১ জুন) রাত ৮ টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক আবু হানিফ মো. সিহানুক জানান, ভারতের হরিয়ানায় অবৈধভাবে বসবাসরত বাংলাদেশি ২৬ নাগরিককে ভারতীয় পুলিশ আটক করে। আটকদের ভারতীয় পুলিশ বিএসএফের কাছে হস্তান্তর করে।

বিজ্ঞাপন

বিএসএফ এসব বাংলাদেশিকে ফেরত নেওয়ার জন্য বিজিবিকে নামের তালিকাসহ চিঠি পাঠায়। বিজিবি ২৬ জনের নামের তালিকা যাচাই-বাছাই শেষে বিএসএফকে জানালে এদিন দুপুরে জীবননগর উপজেলার বেনীপুর সীমান্তের ৬৪ নম্বর মেইন পিলারের কাছে শূন্যরেখায় বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠক শেষে ২৬ বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।

তিনি আরো জানান, জীবননগর থানায় বিজিবি পক্ষ থেকে সাধারণ ডায়েরির পর ২৬ জনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এদের বাড়ী কুড়িগ্রাম ও জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো