Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকায় নেই বৃষ্টির সম্ভাবনা 

স্টাফ করেসপন্ডেন্ট
১২ জুন ২০২৫ ১১:০৫

ছবি: সারাবাংলা

ঢাকা: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এছাড়া দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১২ জুন) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া পূর্বাভাসে এসব কথা জানানো হয়।

অধিদফতর জানিয়েছে, এ সময় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এ ছাড়া দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০–১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকা ও আশপাশের এলাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকার বাতাসে আর্দ্রতা পরিমাপ করা হয়েছে ৮৭ শতাংশ।

বিজ্ঞাপন

এদিকে বুধবার (১১ জুন) ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

 

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো