Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফিফা বিশ্বকাপ ২০২৬ / এখন পর্যন্ত বিশ্বকাপের টিকিট পেলেন যারা

স্পোর্টস ডেস্ক
১২ জুন ২০২৫ ১২:১৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০২৬ বিশ্বকাপ ফুটবলের পর্দা উঠতে বাকি আর মাত্র এক বছর। বিশ্বজুড়ে বাছাইপর্ব খেলে আগামী বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেওয়ার লড়াইয়ে ব্যস্ত দেশগুলো। স্বাগতিক দেশসহ এখন পর্যন্ত মোট ১৩টি দেশ নিশ্চিত করেছে আগামী বিশ্বকাপে খেলা।

শত বছরের প্রথা ভেঙে এবারই প্রথম হতে যাচ্ছে ৪৮ দলের বিশ্বকাপ। বাছাইপর্ব থেকে তাই গতবারের চেয়ে বাড়তি ১৬টি দেশ বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পাবে। সব মহাদেশ থেকেই তাই ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নেওয়ার লড়াইটা জোরেশোরেই চলছে।

স্বাগতিক দেশ হিসেবে বিশ্বকাপে খেলা আগেই নিশ্চিত করেছিল যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। এশিয়া থেকে এখন পর্যন্ত বিশ্বকাপের টিকিট কেটেছে ৬টি দল। জাপান, ইরান, অস্ট্রেলিয়া, উজবেকিস্তান, জর্ডান ও দক্ষিণ কোরিয়া নিশ্চিত করেছে আগামী বিশ্বকাপে খেলা।

বিজ্ঞাপন

ওশেনিয়া অঞ্চল থেকে নিউজিল্যান্ড পেয়েছে বিশ্বকাপের টিকিট। লাতিন অঞ্চল থেকে সবার আগে বিশ্বকাপ নিশ্চিত করেছে আর্জেন্টিনা। বাছাইপর্বের সবশেষ রাউন্ড শেষে এই টিকিট পেয়েছে ব্রাজিল ও ইকুয়েডর।

ইউরোপ ও কনকাকাফ অঞ্চল থেকে এখনো কোনো দেশ বাছাইপর্বের বাধা পেরিয়ে বিশ্বকাপের মূল পর্বের টিকিট পায়নি।

আগামী বছরের ১১ জুন মেক্সিকো সিটিতে পর্দা উঠবে বিশ্বকাপের। ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে হবে এই আসরের ফাইনাল।

সারাবাংলা/এফএম