Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ জুন ২০২৫ ১৬:২৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুর: ফরিদপুরের সালথা উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ভাই বোনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ জুন) সকাল ১১টার দিকে উপজেলার বাহিরদিয়া গ্রামের এ ঘটনা ঘটে।

মৃত ওই দুই শিশুর নাম তানহা ইসলাম (৭) ও আবু তালহা (৫)। তারা জেলার মধুখালি উপজেলার নড়িয়া জামালপুর গ্রামের সুমন শেখের সন্তান।

তাদের পানি থেকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাকিলা আজাদ দুই শিশুকেই মৃত ঘোষণা করেন। ওই দুই শিশু তার মায়ের সঙ্গে শিশুর বাবার নানা বাড়ি মধুখালী উপজেলার জামালপুর গ্রামে বসবাস করে।

পারিবারিক ও এলাকা সূত্রে জানা যায়, তানহা ও আবু তালহা গত বুধবার তার মায়ের সাথে নানা বাড়ি সালথা উপজেলার বাহিরদিয়া গ্রামের মতিয়ার মাতুব্বরের বাড়িতে বেড়াতে আসে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে শিশু দুটি নানা বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। অনেক সময় পার হলেও শিশু ফিরে না আসায় সকলে খোজাখুজি শুরু করে। পুকুর থেকে শিশু দুটিকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের দুই জনকেই মৃত ঘোষণা করে।

বিজ্ঞাপন

জরুরি বিভাগের কর্তব্যরত ডা. শাকিলা আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশু দুইজনকে হাসপাতালে আনার আগেই মারা গেছে। তারপরও ইসিজি করে কনফার্ম হয়ে মৃত ঘোষণা করা হয়।

সারাবাংলা/ইআ