Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাবেক যুবলীগ নেতাকে অপহরণ, যৌথবাহিনীর অভিযানে উদ্ধার

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ জুন ২০২৫ ১৬:৫৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় অপহৃত যুবলীগের সাবেক এক নেতাকে উদ্ধার করেছে যৌথবাহিনী।

বৃহস্পতিবার (১২ জুন) সকালে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ফুলতলা স্লুইচ গেট এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া জহির উদ্দিন মিন্টু (৪৮) উপজেলার নলুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ওই ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি। সাতকানিয়ার ডলু নদী থেকে বালু উত্তোলনের ব্যবসা করেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

পুলিশ জানায়, বুধবার (১১ জুন) রাত ৯টার দিকে উপজেলার এওচিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বইক্যার পাড়া এলাকা থেকে জহির ও তার ছোট ভাইকে অপহরণ করে দুর্বৃত্তরা। মোবাইলে বালু উত্তোলনের কাজ দেওয়ার কথা বলে তাদের ডেকে নিয়ে জিম্মি করে দুর্বৃত্তরা। পরে ১৫ লাখ টাকা মুক্তিপণ এনে দেওয়ার শর্তে তার ছোট ভাইকে ছেড়ে দেওয়া হয়।

বিজ্ঞাপন

সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত রেজা বলেন, ‘অপহরণের খবর পেয়ে যৌথবাহিনী অভিযান শুরু করে। টানা অভিযান চালিয়ে ফুলতলা স্লুইচ গেট থেকে আরও অন্তত তিন কিলোমিটার ভেতরে পাহাড়ি জঙ্গল এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। যৌথবাহিনীর অভিযান টের পেয়ে অপহরণকারীরা তাকে ফেলে চলে যায়।’

সারাবাংলা/আরডি/ইআ