Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নরসিংদীতে ২ গ্রামবাসীর সংঘর্ষে যুবক নিহত, পুলিশসহ আহত ২০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ জুন ২০২৫ ১৮:৪০

ছবি কোলাজ: সারাবাংলা

নরসিংদী: জেলার বেলাতে মোটরসাইকেল-ইজিবাইক সাইড দেওয়া-নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও হামলার ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় পুলিশসহ আরও অন্তত ২০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার চর-বেলাব এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত সাইফুল মিয়া (২৬) চর-বেলাব এলাকার জীবন মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার (১১ জুন) ঈদ উপলেক্ষ্যে গ্রামবাসীর আয়োজনে ফুটবল খেলা থেকে ফেরার পথে মোটরসাইকেল ও ইজিবাইকের সাইড দেওয়া-নেওয়াকে কেন্দ্র করে বেলাব উপজেলার চর-বেলাব এবং মাটিয়ালপাড়ার দুই যুবকের কথা কাটাকাটি হয়। এ সময় তাদের হমালায় তিনজন গুরুতর আহত হন।

বিজ্ঞাপন

এই ঘটনার জের ধরে পুনরায় বৃহস্পতিবার সকাল থেকে সংঘর্ষে জড়িয়ে পরে দুই গ্রামবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে গেলে পুলিশের ওপরও চড়াও হয় বিক্ষুব্দ গ্রামবাসী। পরে রাবার বুলেট, টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় পুলিশ। এতে পুলিশ, গ্রামবাসী যৌথ সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের অন্তত ২০ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথেই মারা যায় সাইফুল মিয়া। অন্যান্য আহতরা নরসিংদী সদর, জেলাসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানায়, ‘সেনাবাহিনীর সহযোগিতায় এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশ সুপার আব্দুল হান্নান ঘটনাস্থল পরিদর্শন করছেন, পরে বিস্তারিত বলা যাবে।’

 

সারাবাংলা/এইচআই