Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় টোল আদায় ২ কোটি ৭৯ লাখ টাকা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ জুন ২০২৫ ১২:০০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইল: পরিবারের সঙ্গে ঈদ কাটিয়ে জীবিকার তাগিদে রাজধানীতে ফিরছে মানুষ। এতে যমুনা সেতু ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঢাকাগামী লেনে যানবাহনের চাপ বাড়লেও স্বস্তিতেই কর্মস্থলে পৌঁচ্ছাছেন যাত্রীরা। সেই সঙ্গে বাড়ছে যমুনা সেতুতে টোল আদায়ের পরিমাণ।

এ দিকে গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৩৮ হাজার ৫৩৯ টি যানবাহন পারাপার হয়েছে। আর এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৭৯ লাখ ৬৯ হাজার ২০০ টাকা।

শুক্রবার (১৩ জুন) সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ বিষয়টি নিশ্চিত করেছেন।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৮ হাজার ৫৩৯টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী লেনে ১৬ হাজার ৩৮০টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ২৯ লাখ ২৪ হাজার ২৫০ টাকা। অপরদিকে ঢাকাগামী লেনে ২২ হাজার ১৫৯টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৫০ লাখ ৪৪ হাজার ৯৫০ টাকা। যমুনা সেতু দিয়ে প্রতি মিনিটে ২৬টি যানবাহন পারাপার হয়েছে।

বিজ্ঞাপন

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, ঢাকাগামী লেনে যানবাহনের চাপ রয়েছে। মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও এখন পর্যন্ত কোন যানজট সৃষ্টি হয়নি। উত্তরবঙ্গের মানুষ পরিবারের সঙ্গে ঈদ করে নিবিঘ্নে তাঁরা কর্মস্থলে পৌঁচ্ছে।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো