Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়ল ১২টি বিশাল আকারের তলোয়ার মাছ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ অক্টোবর ২০২৬ ১৫:০৮

জেলের জালে ধরা পড়া তলোয়ার মাছ।

বাগেরহাট: বঙ্গোপসাগরে জেলে আব্দুর রহমানের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির ১২টি সোর্ডফিশ বা ‘তলোয়ার মাছ’। ধরা পড়া একেকটি মাছের ওজন ৫০ থেকে ১০০ কেজি পর্যন্ত। একসঙ্গে এতগুলো বিশাল আকারের দুর্লভ মাছ ধরা পড়ার খবরে স্থানীয় মৎস্য ব্যবসায়ী ও উৎসুক জনতার মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে।

আব্দুর রহমানের জালে ধরা পড়া ১২টি মাছের মধ্যে সবচেয়ে ছোটোটি বুধবার (৭ অক্টোবর) সকাল ১১টায় বাগেরহাটের মোংলা বাজারে আনা হয়। ৫৬ কেজি ওজনের এই মাছটি ৩০০ টাকা কেজি দরে ১৬ হাজার ৮০০ টাকায় বিক্রি করা হয়। পরবর্তীতে মাছটি বাজারে কেটে খুচরা ৫০০ টাকা কেজি দরে বিক্রি করেন স্থানীয় বিক্রেতারা। অন্যান্য জেলায় এ মাছ ৪০০ থেকে ৬০০ টাকা কেজি দরে পাইকারি বিক্রি হয়েছে বলে জানা গেছে। মোংলার স্থানীয় বাজারে ছোট মাছটি বিক্রি হলেও, ভালো দাম পাওয়ার আশায় বড় মাছগুলো মোংলার বাইরে বিভিন্ন জেলায় পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

বিক্রির জন্য মাছ ওজন করা হচ্ছে।

মাছের মালিক ও বিক্রেতা আব্দুর রহমান বলেন, ‘সাগরে আমাদের জালে একসঙ্গে ১২টি তলোয়ার মাছ ধরা পড়ে। একেকটি মাছের ওজন ৫০ থেকে ১০০ কেজি। সবচেয়ে ছোট মাছটি মোংলা বাজারে বিক্রি করেছি। বাকি মাছগুলো ভালো দামের আশায় অন্য জেলায় পাঠানো হয়েছে। মাছটি খেতে অত্যন্ত সুস্বাদু হওয়ায় বাজারে এর চাহিদা অনেক বেশি। মাছ বিক্রেতারা বড় এই মাছ ৫০০ থেকে ৭০০ টাকা কেজি দরে বিক্রি করে থাকেন।’

বিশালাকৃতির এই তলোয়ার মাছটি কেটে বিক্রি করার সময় মোংলা বাজারে ক্রেতা ও স্থানীয় উৎসুক মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সুস্বাদু হওয়ায় অনেকে লাইনে দাঁড়িয়ে কেটে কেজি দরে মাছ কিনে নিয়ে যান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর