Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শব্দদূষণ রোধে রাজবাড়ীতে মোবাইল কোর্ট অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ জুন ২০২৫ ১২:৩৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রেলগেট এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

শুক্রবার (১৩ জুন) সকালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জনসংযোগ কর্মকর্তা দীপংকর বরের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার (১২ জুন) পরিচালিত অভিযানটিতে নেতৃত্ব দেন রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোল্লা ইফতেখার আহমেদ। মোবাইল কোর্ট পরিচালনাকালে দুইটি যানবাহন থেকে চারটি হাইড্রোলিক হর্ন জব্দপূর্বক ধ্বংস করা হয় এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে মোট দুই হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

বিজ্ঞাপন

এ সময় মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদফতর, রাজবাড়ী জেলা কার্যালয়ের পরিদর্শক মো. ইমরান হোসেন। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা প্রদান করে পুলিশ লাইন, রাজবাড়ীর একটি চৌকস দল।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো