Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে বৈঠকে যোগ দিতে রওনা দিয়েছেন তারেক রহমান

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ জুন ২০২৫ ১৩:৫৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে আজ একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। লন্ডনের স্থানীয় সময় সকাল ৯টায় (বাংলাদেশ সময় দুপুর ২টা) রাজধানীর পার্ক লেনের অভিজাত হোটেল ডোরচেস্টারে এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।

বৈঠকে অংশ নিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ সময় দুপুর ১টায় নিজ বাসভবন থেকে রওনা দিয়েছেন।

বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

লন্ডনের রাস্তায় বিএনপি সমর্থকদের জমায়েত।

এই আলোচনায় দুই নেতার পাশাপাশি উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

বিজ্ঞাপন

বৈঠকের উদ্দেশ্য ও আলোচ্যসূচি সম্পর্কে বিস্তারিত আনুষ্ঠানিকভাবে জানানো না হলেও ধারণা করা হচ্ছে, দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট, আসন্ন জাতীয় নির্বাচন, এবং আন্তর্জাতিক সহায়তা ও কূটনৈতিক দিকনির্দেশনা এসব বিষয় বৈঠকে প্রাধান্য পেতে পারে।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো