Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নিখোঁজের ২ দিন পর যমুনায় ভেসে উঠল শিক্ষার্থীর মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ জুন ২০২৫ ২০:২৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জ: নিখোঁজের দুদিন পরে সিরাজগঞ্জের কাজীপুরে যমুনা নদীতে থেকে মেরাজুল ইসলাম তমাল (১৭) নামের এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৩ জুন) বিকেলে উপজেলার মেঘাই ঘাট এলাকায় নদীতে ভাসমান অবস্থায় ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। এর আগে, বেড়াতে এসে বুধবার (১১ জুন) বিকেল ৪টার দিকে নিখোঁজ হন তমাল।

নিহত তমাল বগুড়ার শাজাহানপুর উপজেলার জামালপুর গ্রামের হারুন-অর-রশিদের ছেলে। তিনি বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ১১ জুন পরিবারের সঙ্গে যমুনা নদীর মেঘাই ঘাটে বেড়াতে এসেছিলেন তমাল। এ সময় তিনিসহ তার পরিবারের তিনজন গোসলে নামেন। কিন্তু নদীতে স্রোত থাকায় অন্যরা সাঁতরে তীরে উঠলেও তমাল নদীতে ডুবে যান। পরে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরবর্তীতে রাজশাহী থেকে একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারের চেষ্টা করেও তার সন্ধান পায়নি।

বিজ্ঞাপন

কাজীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম জানান, নিখোঁজের দিন রাজশাহী থেকে একটি ডুবুরি দল আনা হয়েছিল। কয়েক ঘণ্টা চেষ্টা করেও নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করতে পারেনি তারা। আজ হঠাৎ নদীতে তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়দের নজরে আসে। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো