Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খালেদা জিয়া অসাধারণ মানুষ: ড. ইউনূস

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ জুন ২০২৫ ২১:৫৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বহুল আলোচিত ‘ওয়ান টু ওয়ান’ বৈঠকে করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (১৩ জুন) যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের দ্য ডোরচেস্টার হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। পূর্ব নির্ধারিত বৈঠকের আগে তারেক রহমান প্রধান উপদেষ্টার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

এ সময় প্রধান উপদেষ্টাকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সালাম পৌঁছে দেন তারেক রহমান। তারেক রহমান বলেন, ‘আম্মা (বেগম খালেদা জিয়া) আপনাকে সালাম জানিয়েছেন।’ ড. মুহাম্মদ ইউনূস উত্তরে বলেন, ‘উনি ( খালেদা জিয়া) অসাধারণ মানুষ।’

উল্লেখ্য, চার দিনের সরকারি সফরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বর্তমানে লন্ডনে রয়েছেন। অন্যদিকে, ২০০৮ সাল থেকে সপরিবারে লন্ডনে অবস্থান করছেন তারেক রহমান। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বৈঠকে ভারপ্রাপ্ত তারেক রহমানকে আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বিজ্ঞাপন
সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

আরো