Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাখাইনে জরুরি খাদ্যসহ মানবিক সহায়তা পাঠাতে আইনি নোটিশ

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২৫ ১৬:২৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান গৃহযুদ্ধে খাদ্য সংকটের কারণে সৃষ্ট দুর্ভিক্ষ পরিস্থিতিতে বাংলাদেশ থেকে জরুরি খাদ্যসহ মানবিক সহায়তা পাঠানোর দাবিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

রোববার (১৫ জুন) রেজিস্ট্রি ডাক ও ই-মেইলের মাধ্যমে এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান। এতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে বিবাদী করা হয়।

নোটিশে বলা হয়, রাখাইন রাজ্যে সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে চলমান সংঘাতের ফলে মানবেতর অবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন অসংখ্য নারী, শিশু ও নিরীহ সাধারণ মানুষ। খাদ্য ও চিকিৎসাসেবা না পেয়ে মৃত্যুর মুখে পড়ছেন তারা।

বিজ্ঞাপন

এতে বলা হয়, এরই মধ্যে প্রায় ১০ লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ, যা আমাদের জাতীয় সম্পদ, নিরাপত্তা এবং সামাজিক ভারসাম্যের ওপর বিপুল চাপ সৃষ্টি করেছে। এই পরিস্থিতিতে রাখাইন রাজ্যে খাদ্য ও মানবিক সহায়তা না পৌঁছালে নতুন করে আবারও রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশের আশঙ্কা দেখা দিয়েছে।

এমতাবস্থায় সরকারকে জাতিসংঘ, রেড ক্রসসহ আন্তর্জাতিক মানবিক সংস্থার সহায়তায় এবং কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে রাখাইন রাজ্যে দ্রুত খাদ্য, ওষুধ ও অন্যান্য মানবিক সহায়তা পাঠানোর দাবি জানানো হয় এই নোটিশে।

সারাবাংলা/আরএম/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো