Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে যুবদল নেতা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২৫ ১৬:৩৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জ: সুনামগঞ্জের শান্তিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে যুবদল নেতা নজরুল ইসলাম (৩৫) নিহত হয়েছেন।

রোববার (১৫ জুন) সকালে উপজেলার জামলাবাজ গ্রামের এই ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম জামলাবাজ গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে। তিনি স্থানীয় ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আপন চাচাতো ভাই নজরুল ইসলাম ও তাজ উদ্দিনের মধ্যে জায়গা সম্পত্তি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছিল। রোববার সকালে বাড়ির সীমানায় বস্তা ফেলাকে কেন্দ্র করে নজরুল ইসলামের মা আফতাজান বানুর সঙ্গে বাকবিতণ্ডা হয় তাজ উদ্দিনের পরিবারের। এক পর্যায়ে দুই পরিবারের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে নজরুল ইসলাম ঘটনাস্থলে নিহত হন।

বিজ্ঞাপন

শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম আলী বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নজরুল ইসলাম নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

আরো