Thursday 08 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘জটিল ও পুরোনো’ এনআইডি’র আবেদন জরুরি ভিত্তিতে নিষ্পত্তির নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২৫ ২০:৩৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: অপেক্ষাকৃত জটিল ও পুরাতন জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির জন্য মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য ১০ জন অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদেরও অন্যদের সঙ্গে দায়িত্ব দিয়েছে ইসি।

সোমবার (১৬ জুন) এনআইডি অনুবিভাগের পরিচালক মো. সাইফুল ইসলামের সই করা এক অফিস আদেশ থেকে বিষয়টি জানা গেছে।

আদেশে বলা হয়েছে, জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদনগুলো নিষ্পত্তির নিমিত্তে বিশেষ কার্যক্রম (ক্রাশ প্রোগ্রাম) পরিচালনার লক্ষ্যে ‘গ’ ক্যাটাগরির অনিষ্পন্ন আবেদনগুলোর নিষ্পন্ন করার জন্য ৬৪ জেলার সব সিনিয়র জেলা/জেলা নির্বাচন কর্মকর্তা, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদের পাশাপাশি ১০ অঞ্চলের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আদেশে তাদের দায়িত্বের বিষয়টি উল্লেখ করে বলা হয়েছে, ক্ষমতা প্রাপ্ত কর্মকর্তাদের তাদের অঞ্চলের/জেলার অনিষ্পন্ন আবেদনগুলো ৩০ জুনের মধ্যে নিষ্পত্তি করতে হবে।

আঞ্চলিক নির্বাচন কর্মকতাদের ‘গ’ ক্যাটাগরির আবেদনগুলো নিষ্পত্তিসহ ক্র্যাশ প্রোগ্রামের কার্যক্রম সমন্বয় ও নিবিড়ভাবে তত্ত্বাবধায়ন করতে হবে। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা ‘খ’ এবং ‘গ’ ক্যাটাগরির আবেদনের সংখ্যা বিবেচনায় পার্শ্ববর্তী সিনিয়র জেলা/জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তাদের (যাদের অনুকূলে ইতোমধ্যেই User ID Role প্রদান করা হয়েছে) দায়িত্ব বণ্টন করবেন। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আবশ্যিকভাবে পুরাতন আবেদনগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করতে হবে।

সেসঙ্গে বলা হয়েছে, পরিচালককে (পরিচালনা) ক্র্যাশ প্রোগ্রামের সামগ্রিক কার্যক্রম মনিটরিং এবং ওই কাজের অগ্রগতির প্রতিবেদন এনআইডি মহাপরিচালকে দাখিল করবেন।

উল্লেখ্য, বর্তমানে তিন লাখের বেশি আবেদন মাঠ পর্যায়ে ঝুলে আছে।

সারাবাংলা/এনএল/এইচআই
বিজ্ঞাপন

আরো