Thursday 08 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

লিবিয়া থেকে ফির‌লেন আরও ১৫৮ বাংলাদেশি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২৫ ১৪:৫৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: লিবিয়া থেকে দেশে ফির‌লেন আরও ১৫৮ জন বাংলাদেশি। মঙ্গলবার (১৭ জুন) সকালে লিবিয়ার ত্রিপোলির তাজুরা ডিটেনশন সেন্টার থেকে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান।

প্রত্যাবাসন করা ১৫৮ বাংলাদেশি নাগরিককে দে‌শের মা‌টি‌তে অবতরণের পর পররাষ্ট্র মন্ত্রণালয় ও আর্ন্তজাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় তারা দে‌শে ফি‌রে এলেন।

সারাবাংলা/একে/ইআ
বিজ্ঞাপন

আরো