ইসরায়েলের বিমান বাহিনীকে ধন্যবাদ জানিয়ে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, ইসরায়েল ইরানের রাজধানীর কমপক্ষে ১০টি পারমাণবিক লক্ষ্যবস্তু ধ্বংস করার দ্বারপ্রান্তে।
টাইমস অফ ইসরায়েলে প্রকাশিত মন্তব্যে কাটজ বলেন, ইসরায়েলের বিমান বাহিনী আজ তেহরানে বিভিন্ন পারমানবিক অবকাঠামো ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাবে।
কাটজ আরও বলেন, ইরানের ভূগর্ভস্থ ফোরডো ইউরেনিয়াম মাটির অনেক নিচে অবস্থিত। যা ধংস করার জন্য কেবল মার্কিন বাঙ্কার-বাস্টার বোমাই যথেষ্ট। এটি খুব শিগরিই ধংস করা হবে।