ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইরান এবং ইসরায়েলের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে প্রস্তুত রাশিয়া। কেননা দু’দেশের সঙ্গেই রাশিয়ার সম্পর্ক রয়েছে।
পেসকভ একটি দৈনিক সংবাদ ব্রিফিংয়ে পুতিন বলেন, ‘প্রয়োজনে রাশিয়া মধ্যস্থতা করতে প্রস্তুত। তবে আমরা ইসরায়েলের পক্ষ থেকে যে কোনো মধ্যস্থতা বা শান্তিপূর্ণ মীমাংসার পথে আসতে অনীহা দেখতে পাচ্ছি।’
রাশিয়ার শীর্ষ মিত্রদের মধ্যে অন্যতম ইরান। তবে ইসরায়েলকে বিচ্ছিন্ন না করতেও আগ্রহী রাশিয়া। দু দেশের মধ্যে বছরের পর বছর সুসম্পর্ক বজায় রেখেছে রাশিয়া।
মস্কো স্টেট ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল রিলেশনসের সহকারী অধ্যাপক নিকোলে সুরকভ আল জাজিরাকে বলেছেন, এটি একটি খুব কঠিন ভারসাম্যপূর্ণ খেলা যা রাশিয়া খেলতে চাইছে। রাশিয়া আন্তরিকভাবে এক ধরণের রাজনৈতিক সমাধান অর্জনের চেষ্টা করছে।’