
ইসরায়েলের হাসপাতাল ও আবাসিক ভবনগুলিতে হামলার প্রতিবাদে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ দেশটির সেনাবাহিনীকে আক্রমণের তীব্রতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন। দেশটির চ্যানেল ১২ সম্প্রচার মাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে।
কাটজ ইসরায়েলি সেনাবাহিনীকে ইরানের কৌশলগত লক্ষ্যবস্তুর বিরুদ্ধে আক্রমণের তীব্রতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন।
কাটজ বলেন, এগুলো গুরুতর যুদ্ধাপরাধ। খামেনিকে তার অপরাধের জন্য জবাবদিহি করতে হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
ইরান রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার সকালে ইরান ইসরায়েলের সোরোকা হাসপাতাল সংলগ্ন একটি সামরিক ও গোয়েন্দা স্থাপনায় হামলা করেছে।