Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইসরায়েল-ইরান সংঘাতে হিজবুল্লাহর হস্তক্ষেপের বিষয়ে মার্কিন দূতের সতর্কতা


১৯ জুন ২০২৫ ১৭:১৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত টম ব্যারাক সতর্ক করে বলেছেন যে ইসরায়েল-ইরান সংঘাতে জড়ানো হিজবুল্লাহর জন্য ‘খুবই খারাপ সিদ্ধান্ত’ হবে।

হিজবুল্লাহর সম্ভাব্য ভূমিকা নিয়ে এক প্রশ্নের জবাবে ব্যারাক বলেন, ‘আমি প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে বলতে চাই, এটি একটি খুবই, খুবই, খুবই খারাপ সিদ্ধান্ত হবে।‘

লেবাননের ইরান-সমর্থিত আধাসামরিক গোষ্ঠী হিজবুল্লাহ গত বছর ইসরায়েলের সঙ্গে তাদের নিজস্ব সংঘাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই সংঘাতে তাদের প্রধান হাসান নাসরাল্লাহ নিহত হন।