Friday 09 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইংল্যান্ড-ভারত সিরিজ / নিজেদের নামের ট্রফি উন্মোচন করলেন শচীন-অ্যান্ডারসন

স্পোর্টস ডেস্ক
২০ জুন ২০২৫ ০৮:৫৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুজনই নিজ নিজ জাতীয় দলের কিংবদন্তি ক্রিকেটার। ইংল্যান্ড ও ভারতের মধ্যে হতে যাওয়া টেস্ট সিরিজের নামকরণ আগেই করা হয়েছিল শচীন টেন্ডুলকার ও জিমি অ্যান্ডারসনের নামে। এবার সিরিজ শুরুর আগে সেই ট্রফি উন্মোচন করলেন শচীন-অ্যান্ডারসন।

ইংল্যান্ড-ভারত সিরিজের ট্রফি নাম রাখা হয়েছে শচীন-অ্যান্ডারসনের নামে। দুজনকে সম্মান জানিয়ে নামকরণ করা ট্রফিটিতে তাদের ছবি ও স্বাক্ষরও খোদাই করা হয়েছে।

এতদিন এই দুই দলের ইংল্যান্ডে খেলা টেস্ট সিরিজের নাম ছিল ‘পতৌদি ট্রফি’। ইংল্যান্ড-ভারত দুই দলের হয়েই খেলা ইফতিখার আলি খান পতৌদি ও তার ছেলে ভারতের সাবেক অধিনায়ক মনসুর আলি খান পতৌদির সম্মানে এই নামকরণ করা হয়েছিল। আর ভারতের মাটিতে খেলা সিরিজকে বলা হতো অ্যান্থনি ডি মেলো ট্রফি।

বিজ্ঞাপন

এই সিরিজ থেকে অবশ্য পতৌদির নাম মুছে যাচ্ছে না। ট্রফির নাম পরিবর্তনে কিছুটা অসন্তুস্তি জানিয়েছিল পতৌদি পরিবার। শেষ পর্যন্ত এই সিরিজ শেষে যে মেডেল দেওয়া হবে, সেটার নাম রাখা হয়েছে পতৌদি মেডেল।

লর্ডসে হয়ে যাওয়া অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের শেষ দিনে হওয়ার কথা ছিল ট্রফি উন্মোচন। তবে ভারতের ভয়াবহ বিমান দুর্ঘটনায় পিছিয়ে দেওয়া হয় এই অনুষ্ঠান। শেষ পর্যন্ত ১৯ জুন শচীন-অ্যান্ডারসনের হাতে উন্মোচিত হয় এই নতুন ট্রফি।

আজ হেডিংলিতে শুরু হবে ৫ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো