Friday 09 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পদ্মায় ভাঙন: ফসলি জমি-বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ অক্টোবর ২০২৬ ২০:৩৯

মানববন্ধন।

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে তীব্র ভাঙন দেখা দিয়েছে। বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও ফসলি জমি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের নামোজগন্নাথপুর ফিল্ড বাজারসংলগ্ন নদীর তীরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, গত প্রায় দেড় মাস ধরে নদী তীরবর্তী এলাকাগুলোতে পানিবন্দি ছিল হাজারো পরিবার। তবে পদ্মা নদীতে পানি কমতে শুরু করার সঙ্গে সঙ্গেই কয়েকটি গ্রামে শুরু হয়েছে তীব্র নদীভাঙন। গত কয়েকদিনেই নদীগর্ভে বিলীন হয়েছে হাজার হাজার বিঘা ফসলি জমি, বসতবাড়ি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

বিজ্ঞাপন

মানববন্ধনে দ্রুত ভাঙনরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণসহ স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানান এলাকাবাসী। এ ছাড়াও ভাঙন-কবলিত মানুষদের পুর্নবাসনের দাবি জানান তারা।

মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন বয়সি নারী-পুরুষ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর