এক ফোনালাপে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেছেন, তাদের সবচেয়ে জরুরি কাজ হল ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির জন্য চাপ দেওয়া।
শি জিনপিং বলেন, ‘ইসরায়েলের উচিত যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধ বন্ধ করা যাতে পরিস্থিতি আরও খারাপ না হয়।’
তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে ইঙ্গিত করে বলেন, সংঘাত বন্ধ করার জন্য কাজ করা উচিত এবং এটি প্রসারিত করা উচিত নয়। সংলাপ এবং আলোচনার মাধ্যমে যুদ্ধের অবসান ঘটানো সম্ভব।র্